Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে ২শ কেজি সামুদ্রিক মাছ জব্দ, নিলাম ১০,৫০০ টাকা

চলমান প্রতিনিধি : ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার যান্ত্রিক অযান্ত্রিক মৎস্য নৌযান দ্বারা সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ বাস্তবায়নে অভিযান চালানো হয়। আজ রবিবার উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ১০,৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরের রাসেল চন্দ্র দাস।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.