চলমান প্রতিনিধি : ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার যান্ত্রিক অযান্ত্রিক মৎস্য নৌযান দ্বারা সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১০মে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযানে ৬ক্যান বরফসহ আনুমানিক ২০ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত বরফ বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মনিরুল ইসলাম,কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই মো: আবদুল আলিম, উপজেলা মৎস্য দপ্তরের রাসেল চন্দ্র দাস ও রুবেল দাস।

সীতাকুণ্ডে ৬ক্যান বরফসহ ২০ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.