চলমান প্রতিনিধি :
যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দাদের সংগঠন সীতাকুণ্ড সমিতি ইউকে’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার পূর্ব লন্ডনের আইভী হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুণ্ডবাসী ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, সি ফর চাটগাঁ মিডিয়ার সম্পাদনায় সমিতির সাত বছরের কার্যক্রমভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং শিশুদের জন্য বিশেষ উপহার বিতরণ করা হয়। সমিতির সভাপতি সাইদুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এবং সেলিম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিছুল ইসলাম।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে’র চেয়ারপারসন নাজিম উদ্দিন, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর আকতারুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী। বক্তব্য রাখেন মোজাম্মেল হক ভূঁইয়া, কবি ও সাংবাদিক মিলটন রহমানসহ ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সীতাকুণ্ড সমিতি ইউকে’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উদযাপন
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.