চলমান প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ মে) উপজেলার ভাটিয়ারী এলাকার মুন্সি মাইনুদ্দিন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক বান্দরবান জেলার লামা থানার পূর্ব শিলাপাড়া গ্রামের মো: বজল আলীর ছেলে। সে প্রাণ কোম্পানির সেলসম্যান বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাই সাইকেল চালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকার কাঁচা বাজারের পশ্চিম পাশে এবং মসজিদের সামনে ঢাকামূখী লেনে একটি কাভার্ডভ্যান বাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আবদুল মোমিন বলেন, ঢাকামূখী একটি কাভার্টভ্যান একইমূখী একটি সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নিয়মিত মামলা দায়ের করা হবে।
ভাটিয়ারীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.