চলমান প্রতিনিধি :
লোহা কাটার যন্ত্র গ্রেনডিং মেশিনে গোডাউনের দরজা – চাল কেটে ১৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে দূর্বৃত্তরা। শনিবার ভোররাতে সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজার রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোররাতে ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী দূর্বৃত্ত দলবদ্ধ হয়ে এসে লোহা কাটার গ্রেনডিং মেশিন দিয়ে রজভীর ডিপার্টমেন্ট স্টোরের গোডাউনের লোহার দরজা ও চালের লোহার এ্যাংগেল কেটে মালামাল লুট করে। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়ে তারা এলাকায় আতংঙ্ক সৃষ্টি করে। দোকানের মালিক নাবেদ খানকে এলাকা ছাড়ার হুমকি দেয় দূর্বৃত্তরা।
নাদের খানের মা ছামিয়া ইয়াছমিন বলেন, চিহ্নিত দূর্বৃত্তরা রাজনৈতিক পরিচয়ে গ্রেনডিং মেশিন দিয়ে দোকানের ডিপোর দরজা-চাল কেটে ১৫ লক্ষ টাকা মালামাল লুটের পর তা ট্রাকে করে নিয়ে যায়। এসময় দূর্বৃত্তরা ছেলে ও ছেলের বাবাকে পেলে মেরে ফেলার হুমকিও দিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ছলিমপুরে গোডাইন থেকে ১৫ লক্ষ টাকার মালামাল লুট
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.