চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডের রড তৈরি কারখানা জিপিএইচ ইস্পাতে কাজ করার সময় দুর্ঘটনায় মোঃ রিফাত (২৫) ও মোঃ মোস্তফা (২৪) নামে দুই শ্রমিক নিহত হয়েছে।
আজ রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে এবং নিহত রিফত মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কারখানায় কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে দুইজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনিও মারা যান।

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Be Fir to Comment