চলমান প্রতুনিধি : ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ উপলক্ষ্যে “উপজেলা টাস্কফোর্স কমিটি” এর সভা আজ রবিবার বিকাল ৩টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ ফখরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার, সীতাকুণ্ড।
উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোঃ কামাল উদ্দীন চৌধুরী সভায় ৫৮ দিন মাছ ধরা বন্ধ উপলক্ষে গৃহীত কর্মসূচী নিয়ে আলোকপাত করেন। উক্ত সভায় ৫৮ দিন বন্ধের কার্যক্রম নিয়ে কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, উপজেলা কৃষি অফিসার, মোঃ ইউনুছ আলী, পুলিশ পরিদর্শক, জগদীশ শীল, সিসি-কোস্টগার্ড, মোঃ আবদুর রহমান-উপ পুলিশ পরির্দশক কুমিরা নৌপুলিশ,মোঃ শাহীনুর রহমান,মোঃ তাজাম্মল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা, মোঃ ইলিয়াস, সভাপতি মৎস্যজীবীদল, সীতাকুন্ড ।
টাস্কফোর্স সভায় নিন্মোক্ত সিন্ধান্ত গুলো গৃহিত হয়।০১. জেলে পাড়া, বাজার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যাপক প্রচারনা, মাইকিং, লিফলেট বিতরণ ও সচেতনতা/অবহিতকরণ সভা করা, পোস্টার লাগানো, ব্যানার স্থাপন। ০২. মৎস্য আহরণে নিয়োজিত নৌযান সমূহের তীরে ফিরে আসা নিশ্চিত করা। ০৩. মৎস্য নৌযানসমূহের সমুদ্র যাত্রা শতভাগ বন্ধ নিশ্চিত করা। ০৪, নিষিদ্ধ কালীন সময়ে মাছ ধরা থেকে বিরত জেলেদের খাদ্য সহায়তা প্রদান। ০৫. বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং স্টেকহোল্ডারদের অবহিতকরণ। ০৬. সমুদ্রে অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য কর্মপরিকল্পনা তৈরী। ০৭. সামুদ্রিক মৎস্য পরিবহন বন্ধের লক্ষ্যে সমুদ্র তীরবর্তী বরফকল সমূহ সীমিত পর্যায়ে চালু রাখার ব্যবস্থা করা। ০৮. মাছঘাট, মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য আড়ত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা।






Comments are closed.