চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গত
শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করার অপরাধে ছোটদারোগারহাট এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মোঃ মোমিনুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি জমির টপ সয়েল বিক্রি,সীতাকুণ্ডে অভিযানে জরিমানা
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.