ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী
চলমান প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে কেন্দ্রীয় বিএনপি সাবেক যুগ্ম সচিব ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সীতাকুণ্ডের কৃতি সন্তান লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
গত মঙ্গলবার (৮এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হল।
তিনি এলাকার বহু সামাজিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথেও সরাসরি জড়িত আছেন।

ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.