চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে ট্রাকচাপায় মো. সাজ্জাদ (১৫) নামে এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ একই ইউনিয়নের গামারীতল এলাকার এরশাদ মিয়ার ছেলে। তিনি বিসমিল্লাহ ট্রান্সপোর্টের অধীনে একটি ট্রাকে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের শিফটে কাজ শেষে একটি ট্রাক কারখানা থেকে বের হচ্ছিল। এ সময় সামনের আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণ খতিয়ে দেখতে চালকের সহকারী সাজ্জাদ ট্রাক থেকে নিচে নামেন। তখন অসাবধানতাবশত পেছনে থাকা নিজের ট্রাকটি চলতে শুরু করলে সেটির নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সীতাকুণ্ডে ট্রাকচাপায় চালকের সহকারী নিহত
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.