চলমান প্রতিনিধি :
ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে নাছির ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন ভূঁইয়াকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হল।
চট্টগ্রাম স্টেশন রোডস্থ গুলিস্থান হোটেলের স্বত্বাধিকারী এবং সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান-মালিক সমিতির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া এলাকার বহু সামাজিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত আছেন।

জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নাছির উদ্দিন ভূঁইয়া
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.