Press "Enter" to skip to content

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ সন্দ্বীপের দুই সন্তানকে চেক হস্তান্তর

 

চলমান প্রতিনিধি :

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ সন্দ্বীপের দুই সন্তান সৈকত ও মাহিনের পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর। ফেরির দুই প্রান্তের ঘাটের নামকরণ করা হবে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া সন্দ্বীপের দুই বীরসন্তান সৈকত ও মাহিনের নামে। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শহিদ সৈকত ও মাহিনের পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এবং আরও ২০ লাখ টাকার অনুদানের প্রতিশ্রুতি দেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, এই ফেরিঘাটের নামকরণ করা হবে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া সন্দ্বীপের দুই বীরসন্তান সৈকত ও মাহিনের নামে। এই ঘাট হবে আমাদের গর্বের প্রতীক।
উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্র পথে (চট্টগ্রাম-সন্দ্বীপ) ফেরি চলাচল শুরু হয়েছে। গত ২৪ মার্চ সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি সার্ভিস-এর উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.