চলমান প্রতিনিধি :
ফেরি থেকে নামছে গাড়ি। এই দৃশ্য সন্দ্বীপের মানুষের জন্য একেবারেই নতুন একটি গল্প। এ অঞ্চলের মানুষ মানুষ কখনোই ভাবতে পারেনি মূল ভূখণ্ড থেকে গাড়ি নিয়ে সন্দ্বীপ যাবে কিংবা সন্দ্বীপ থেকে মূল ভূখণ্ডে আসবে। আজ পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে। ফেরি চলাচল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
ফলে দিনটি সন্দ্বীপের মানুষের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়- যার আন্তরিক প্রচেষ্টায় সন্দ্বীপের মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তার প্রতি এ অঞ্চলের মানুষের কৃতজ্ঞতার শেষ নেই।
পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো সীতাকুণ্ড–সন্দ্বীপ নৌপথে ফেরি ‘কপোতাক্ষ’ চলাচল করেছে।
আজ তাঁরা একটি গাড়ি নিয়ে পরীক্ষামূলকভাবে ফেরি ‘কপোতাক্ষে’ চড়ে সন্দ্বীপে গিয়েছেন। সমুদ্র পাড়ি দিতে ফেরিটি ১ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়েছিল। ২৪ মার্চ থেকে এই রুটে নিয়মিত ফেরি চলাচল করবে। আপাতত একমাত্র ফেরি ‘কপোতাক্ষ’ চলাচল করলেও এই রুটে চলাচলের জন্য আরও একটি ফেরি নির্মাণাধীন রয়েছে।

সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌপথে পরীক্ষামূলভাবে ফেরি চলাচল
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.