চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে “সীতাকুণ্ড বাজার ব্যবসায়ী সমিতি”র উদ্যোগে এক ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ ১৭ মার্চ, সোমবার সীতাকুণ্ড পৌর সদরের আল আমিন রেস্তোরাঁয় এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
সীতাকুণ্ড বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক এর সঞ্চালনায় এবং সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন, সাবেক পৌর বিএনপি আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ ইউসুফ নিজামী, পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ ।
অতিথি হিসেবে আরও উপস্থিন ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ ছলু, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ইমরান, মুরাদপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মুস্তাফিজুর রহমান হিরু, সহ-সভাপতি শামসুল আলম শামসু, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আলাউদ্দিন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এই সময় সীতাকুণ্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমিতির অর্থ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান ওয়াহেদী, সহ-সম্পাদক শাহাবুদ্দিন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সীতাকুণ্ড বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.