চলমান সীতাকুণ্ড, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভা হলরুমে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর MIPS প্রকল্পের সহযোগিতায় এবং PFG সীতাকুণ্ড কমিটির আয়োজনে এই সংলাপের আয়োজন করা হয়।
পিএফজি অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সরোয়ার, গীতা পাঠ করেন রূপক চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন কাকলি বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মাইনুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন মুরাদপুর মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাশেম, স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, অ্যাম্বাসেডর এম ও এইচ কাইয়ুম, শামীমা লাভলী, মাসুদা খায়ের, জসীম উদ্দীন, খেলাঘর সভাপতি তপন মজুমদার, সুজিত পাল ও কাকলি বড়ুয়া।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও প্যাগোডার ভান্তেকে স্ব স্ব প্রতিষ্ঠানে শান্তি ও সহমর্মিতার বার্তা প্রচার করতে হবে। পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধ এবং সংকটকালে শান্ত থাকার ওপর জোর দেওয়া হয়। সকল ধর্মের বাসিন্দারা মিলেমিশে চলার ওপর ধর্মে নির্দেশনা রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের প্রধান দায়িত্ব।

সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.