Press "Enter" to skip to content

নাছির উদ্দিন ভূঁইয়া জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

চলমান সীতাকুণ্ড, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
এতে নাছির ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়াকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম এর সই করা জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়কে সচস্য সচিব,মুহাম্মদ মাঈনইদ্দীনকে শিক্ষক প্রতিনিধি ও মোহাম্মদ জামশেদ আলমকে অভিভাবক প্রতিনিধি করা হয়।
জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের ছাত্র নাছির উদ্দিন ভূঁইয়া এর আগেও বিদ্যালয়টির এডহক কমিটির সভপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি। এছাড়া নাছির উদ্দিন ভূঁইয়া সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের আজীবন সদস্যসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত আছেন।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.