Press "Enter" to skip to content

সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

চলমান প্রতিনিধি, সীতাকুন্ড :
সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৬৫) নিহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) ভোরে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, ভোরের দিকে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় চট্টগ্রামমুখী ডাউন লাইনে ওই নারী ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.