Press "Enter" to skip to content

‎আগামীর নির্বাচন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার নির্বাচন

সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম :
‎সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। মানুষের বানানো আইন ব্যর্থ হওয়ায় আল্লাহর আইন সংসদে প্রতিষ্ঠার প্রয়োজন আছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার জয় হলে (পবিত্র) কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে এক নীরব বিপ্লব হবে। বর্তমান দেশের মধ্যে মাদকক, খুন,ধর্ষণ, চাঁদাবাজি ইত্যাদি দেশ বিরোধী কর্মকাণ্ডে ছেয়ে গেছে পুরো দেশ। এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠার বিকল্প নেই। গতকাল রবিবার বিকালে নুনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সীতাকুণ্ড পৌরসভা ১ নং ওয়ার্ড নির্বাচনী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন, চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
‎উক্ত অনুষ্ঠানে নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামাতের আমির মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা মহিউদ্দিন,উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলী, এডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফ, বেক চট্টগ্রাম উপজেলা শিবিরের সভাপতি অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ আশরাফ, জামাতের উপজেলা যুব, শিল্প বাণিজ্য বিভাগের সভাপতি মোঃ শামসুল হুদা,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিসবাহুল আলম রাসেল,পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.