কুমিরা প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে উপজেলার কুমিরায় বন বিভাগের অভিযানে প্রায় এক লাখ টাকার আকাশমনি কাঠ উদ্ধার হয়েছে। গত শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম চৌধুরীর নেতৃত্বে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কে ওয়াই স্টিল কারখানার সামনে অভিযান চালানো হয়। এসময় পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে ৯৫ পিস কাঠ জব্দ করা হয়। রেঞ্জ কর্মকর্তা মানবজমিনকে জানান, উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বন বিভাগের এ সফল অভিযানের প্রশংসা জানিয়ে দ্রুত কাঠ পাচার চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সীতাকুন্ডে লাখ টাকার আকাশমনি কাঠ উদ্ধার
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.