সলিমপুর প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে পাহাড়ি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) ভোররাত থেকে জঙ্গল ছলিমপুরের আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। দিনভর দফায় দফায় ব্যাপক গোলাগুলির হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মারা যাওয়া তথ্য পুলিশ নিশ্চিত করলেও নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে কয়েকজন হচ্ছে– জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম (৩২), ইসমাইল হোসেন বাবু (৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)।
আহতদের চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে অনেকে ওয়ারেন্টভুক্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) লাবিব আবদুল্লাহ। তিনি বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত হওয়া গেছে।





Comments are closed.