Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আজম এর ইন্তেকাল

ভাটিয়ারী প্রতিনিধি, সীতাকুণ্ড :
আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসইভিপি ও জোন প্রধান, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক প্রেসিডেন্ট, সীতাকুণ্ড উপজেলার
ভাটিয়ারী বিএমএ গেট এলাকার নিবাসী ব্যংকার মোহাম্মদ আজম আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য কিডনিসহ নানান রোগে ভোগছিলে ছিলেন। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি ভাটিয়ারী বিজয় স্মরনী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য, ভাটিয়ারী হাজি টিএসি উচ্চ বিদ্যালয় ও বানুবাজার সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এলাকায় সামাজ উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা বিস্তারেও অসংখ্য অবদান রেখেছেন।
তার মৃত্যুতে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিম উল্লা মুরাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গভীর শোক জানিয়েছেন।
মরহুম মোহাম্মদ আজম এর ভাগিনা মেঃ গিয়াসউদ্দিন টিটু জানিয়েছেন আজ শনিবার বাদ আসর নগরের এম.ই.এস কলেজ মসজিদ প্রাঙ্গনে ১ম নামাজে জানাযা, রোববার বাদ আসর ২য় জানাজা ভাটিয়ারী বিএমএ গেইটস্থ খিল্লাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.