চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যাত্রী মারা গেছেন। আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে কুমিরা ডিএবি পেট্রোল পাম্পেরে সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৩০ জন কমবেশি আহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন গুরতর আহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোমেন জানান, সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী ১৭ নম্বর রুটের একটি লোকাল বাস ডিএবি পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৩০যাত্রী আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম জানান, গুরতর আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়। বেলা দুইটার দিকে চিকিৎসকরা রত্না চৌধুরীকে মৃত ঘোষণা করেন। বাকী সাতজন এখন চিকিৎসাধীন আছেন।
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.