চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড পৌরসভায় মাদক সেবন ও বিক্রির করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার লক্ষ্যে উপজেলা জামায়াতের সাবেক আমীরের সাথে পৌরসভা ৯নং ওয়ার্ড শিবপুর গ্রামের যুব সমাজের যুবকদের নিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত সাড়ে ৭টায় পৌরসদরস্থ রাজবাড়ী রেস্তোরা এন্ড পার্টি সেন্টারে মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় ভোক্তা সংরক্ষণ পরিষদের (সিআরবি) চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল। উক্ত সভায় তাওহীদুল হক তার বক্তৃতায় বলেন, আজকে আমাদের সমাজে মাদক বিক্রি এবং মাদক সেবনের করাল গ্রাস থেকে আমাদের যুবকদেরকে রক্ষা করতে হবে।কারণ সসাজের উঠতি বয়সের যুবকরা মাদক সেবনে লিপ্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আর এই মাদকের ছড়াছড়িতে সমাজে অন্যায় অবিচার বেড়েই চলেছে। মাদক সেবনের কারণে ঐ যুবক বা ছেলেকে তাদের মা বাবারা একটু বকাঝকা করলেই তাদের সাথে খারাপ আচরণ করে। মাদক বিক্রি এবং মাদক সেবনে সমাজে দিন দিন বিভিন্ন অপরাধ বাড়ে। সুতরাং আজকে যুব সমাজের উঠতি যুবকদের বাঁচাতে হলে আমাদের সমাজে ইসলামী ধ্যান ধারনার যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তারা এগিয়ে আসতে হবে। মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতাদের আমাদের নীতি নৈতিকতার দিক গুলো বুঝিয়ে তাদের এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ৫ ওয়াক্ত নামাজ নিজেদের মধ্যে কায়েম করতে হবে।
তিনি সীতাকুণ্ড পৌরসভার ৯টি ওয়ার্ডে যুব সমাজের সাথে মতবিনিময় করার উদ্যোগ নিয়েছেন।

সীতাকুণ্ড জামায়াতের সাবেক আমীরের সাথে পৌরসভা যুব সমাজের শুভেচ্ছা বিনিময়
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.