Press "Enter" to skip to content

৫০ বছর পর কালুশাহ মাদ্রাসা আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক ফাজিল পাঠদানের অনুমোদন

চলমান প্রতিনিধি :
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা কর্তৃক ফাজিল ক্লাশ চালু করণের অনুমতি পাওয়ায় সীতাকুন্ড উপজেলাধীন হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায়  শোকরানা মাহফিল ও ফাজিল ১ম বর্ষের সবক অনুষ্ঠান আজ মাদরাসার অডিটোরিয়াম হলে মাদরাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আবুল কালাম আমিরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ বরকত উল্লাহ  এর সঞ্চানলায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শাহখুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনছারী (মাঃজিঃ আঃ), প্রধান আলোচক চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী (মাঃজিঃআঃ)। উদ্ভোধক ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ মোজাম্মেল হক। 
প্রধান মেহমান বলেন, কুরআন-সুন্নাহ বুঝতে হলে আমাদের আরবি ভাষা ভালোভাবে আয়ত্ব করতে হবে, এর জন্য প্রতিদিন ক্লাসে উপস্থিত থেকে মূল কিতাব হতে পাঠ দান করতে হবে।মূল কিতাব থেকে পাঠদানে ইলমী বরকত হাসিল হয়।
প্রধান আলোচক বলেন,সবক অনুষ্ঠানের মত ফযিলত পূর্ণ অনুষ্ঠান সকল প্রতিষ্ঠানে হওয়া প্রয়োজন। আলেম হলে যোগ্য আলেম হতে হবে। তাহলে দ্বীন ও মাযহাবের খেদমত করার সুযোগ হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হযরত খাজা কালুশাহ্ (রহ:) কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব সিরাজ-উদ-দৌলা সওদাগর, দাতা সদস্য আলহাজ্ব আবু ছালেহ, সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, কমপ্লেক্স সদস্য আলহাজ্ব সেলিম আকবর মেম্বার, মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মাদ শাহিদুর রহমান শাহীন।
সভাপতির সমাপনী বক্তব্যে – অধ্যক্ষ আল্লামা আবুল আমিরী বলেন- হযরত খাজা কালুশাহ (রহঃ) মাজার,মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং- ১৭৭৪৩) সার্বিক তত্বাবধানে পরিচালিত হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রি)  মাদরাসাটি প্রতিষ্ঠা হয় ১৯৭৭ ইংরেজিতে,দাখিল ও আলিমের পরে আজ প্রায় ৫০ বছর পর মাদরাসাটি ফাজিল তথা স্নাতক ডিগ্রী পর্যায়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা কর্তৃক পাঠদান অনুমতি লাভ করে।
বর্তমানে শিশু থেকে ফাজিল শ্রেণি, নুরানী ও হেফজ বিভাগসহ প্রায় ১২০০ এর অধিক  ছাত্র ছাত্রী অধ্যায়ন করছে,এর মধ্যে প্রায় ৩০০ শিক্ষার্থী আবাসিক সুযোগ সুবিধা গ্রহণ করে পড়া লেখা করছে।
মাদরাসার অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা আলিম উদ্দিন, আলী মামুন, সৈয়দা আইনুন নাহার, প্রভাষক মুফতি আবু জাফর, আখতার হোসাইন, মাওলানা মহিউদ্দিন নেছারী,মাওলানা শামসুদ্দিন নঈমী,মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান,মাওলানা হুমায়ুন আকবর সহ প্রমুখ।
শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.