প্রতিনিধি, সীতাকুন্ড :
সীতাকুন্ডের জাতীয় তীর্থ চন্দ্রনাথ ধামের শ্রী শ্রী রাধা-গিরিধারী জগন্নাথ জিউ মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার সন্ধ্যায় একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দিরের অধ্যক্ষ নিত্যানন্দ প্রভু, উপজেলা পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মিঠুন বৈষ্ণব, উপজেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌরসভা পূজা কমিটির সভাপতি সুজন মল্লিক, পৌরসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ, সহ-সভাপতি ঝুলন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহন পাল, সৌরভ সূত্রধর, শ্রীজন কর্মকার, বিজয় দাশ, রাজু দাশ, প্রশান্ত দাশ, উৎসব দাশ, অজয় দাশসহ আরও অসংখ্য ভক্তবৃন্দ।
প্রার্থনা সভায় উপস্থিত সকলেই একত্রে পরম করুণাময়ের শ্রীচরণে হাত জোড় করে প্রার্থনা করেন:
“হে ভগবান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল দুঃসহ ব্যাধি নাশ করে তাঁকে সুস্থ জীবন দান করুন।
তাঁর প্রতি আপনার অনুগ্রহ, আশীর্বাদ ও আলো বর্ষিত হোক—তিনি যেন আবারও শক্তি, সাহস ও সুস্থতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন।”

সীতাকুন্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সনাতন ধর্মাম্বলম্বীদের বিশেষ প্রার্থনা
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.