চলমান প্রতিনিধি, সীতাকুন্ড :
সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ডিএবি পেট্টোলপাম্প এলাকায় বাস ও ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চমেকে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী ১৭ নম্বর একটি লোকাল বাস মহাসড়কের ছোট কুমিরা ডিএবি পেট্টোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বার আউলিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
সীতাকুন্ডে বাস-ট্রাক সংঘর্ষে ১৫যাত্রী আহত
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.