Press "Enter" to skip to content

সীতাকুণ্ড ভাটিয়ারীর শফিউল আলম সৌদি আরবে ইন্তেকাল

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর শফিউল আলম সৌদি আরবে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৫)বছর। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খাদেমপাড়া গ্রামের মো. আরিফুর রহমানের ছেলে।
তিনি দীর্ঘ ২৫ বছর ধরে প্রবাসে ছিলেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন।
গত বৃহস্পতিবার (১৮ জুন) নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করেন, সৌদি আরব সময়’ রাত ১টা ৫৬ মিনিট “মৌওয়াসাত মেডিকেল সার্ভিসেস কো: কাতিফ” (Mouwasat Medical Services Co Qatif) মেডিকেলে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২৬ মিনিটে মৃত্যু বরন করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে নিহতের মেয়ের জামাই মামুনুর রশিদ জানান, তাঁর শ্বশুর প্রায় ২৫ বছর ধরে প্রবাসে ছিলেন। পরিবারের সুখ-সমৃদ্ধির জন্য দীর্ঘ সময় পর্যন্ত প্রবাসে কাটিয়েছেন। হঠাৎ তার মৃত্যুর খবর আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারে এখন শোকের মাতম চলছে। তিনি আরও বলেন, মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে সরকারের আন্তরিক সহায়তা কামনা করেছেন নিহতের পরিবারের স্বজনরা। স্থানীয়রা জানান, প্রবাসি শফিউল আলম অনেক পরিশ্রমী ও মানবিক মানুষ ছিলেন। দীর্ঘ প্রবাসজীবনে তিনি পরিবার ও এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে। তার মৃত্যুতে পরিবার একজন অভিভাবক হারিয়েছে, আর এলাকাবাসী হারিয়েছে একজন ভালো মানুষকে। বর্তমানে তার মরদেহ সৌদি আরবে রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.