Press "Enter" to skip to content

সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা আজ রবিবার (১৫ মার্চ) ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এর সভাপতিত্বে ও সহ- সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান
এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব ছালেহ আহম্মদ ছলু।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন আল ইফাদা হজ গ্রুপের সীতাকুণ্ড শাখার পরিচালক মাওলানা কাজী খায়রুল আলম।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
এতে আরো বক্ত্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার জনাব মোহরম আলী, সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মোঃ আলমগীর, জামায়াতের উপজেলা মিডিয়া পরিচালক আবুল হোসেন, বিজনিস ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার রায়হান উদ্দিন রায়হান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সৌমিত্র চক্রবর্তী, সহ- সভাপতি খায়রুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.