Press "Enter" to skip to content

সীতাকুণ্ড পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত আবুল হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত আবুল হোসেনসহ তিনজন মিলে উপজেলার ছোটদারগারো হাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে আবুল হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.