চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যেগে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় উদ্যোগে সীতাকুণ্ড উপজেলার ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে ২০ হাজার চারা বিতরণ করা হয়। পর্যাক্রমে আরো ৩০ হাজার চারা বিতরণ করা হবে। আজ ২৫ জুলাই শনিবার সকালে উপজেলার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি লায়ন মো: গিয়াস উদ্দিন। ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ বায়ুুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সারাদেশে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর পি.এইচ.টি সেন্টার তত্ত্বাবধায়ক মো: শহীদ উল্ল্যাহ। বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, অধ্যাপক নুরুল গনি চৌধুরী, সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক। এসময় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তিন শতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১৩০টি সংগঠনকে সনদপত্র বিতরণ করা হয়।

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.