প্রতিনিধি, সীতাকুণ্ড :
দুর্নীতি দমন কমিশন (দুদক) সীতাকুণ্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন ভূঁইয়া । সাধারণ সম্পাদক হলেন আবু জাফর মো. সাদেক।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. নুরুন্নবী ও অধ্যাপক কফিল উদ্দিন, সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শ্যামল কুমার রায়, মোহাম্মদ অহিদুল আলম, ফারজানা চৌধুরী, ছালা উদ্দিন এবং সাজ্জাদ হোসেন রাসেল।
দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা এবং সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর নির্দেশনায় গঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। গত বৃহস্পতিবার নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও লক্ষ্যেই থাকবে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা । এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী নেতৃবৃন্দসহ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমরা কাজ করবো।’
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত স্মারকে নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হলেন নাছির উদ্দিন ভূঁইয়া
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.