Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট থেকে ৬০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গত শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকা থেকে গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এসব গাঁজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকামুখী একটি মাইক্রোবাস উপজেলার ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে ওই এলাকার একটি গলির ভিতরে ঢুকে পড়ে। এতে করে স্থানীয়দের সন্দেহ হলে তখন তারা গাড়িটি তল্লাশি করেন। এ সুযোগে ওই মাইক্রোবাস চালক ঘটনাস্থল থেকে দ্রুত অন্যত্র পালিয়ে যায়। ওই এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহিন সুমন বলেন, শনিবার রাতে একটি মাইক্রোবাস ফৌজদার হাট এলাকার একটি গলির ভিতরে রেখে চালক দ্রুত পালিয়ে যায়। বিষয়টি দেখে আমাদের সবার মাঝে সন্দেহ হলে গাড়ির দরজা খুলে দেখতে পাই গাড়িভর্তি গাঁজা। পরে সাথে সাথে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি জব্দ করেন। এরপর গাড়িটি ফৌজদারহাট ফাঁড়িতে নিয়ে যান।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, স্থানীয়দের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট এলাকার একটি গলি থেকে মাইক্রোবাসে থাকা ৬০ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.