চলমান প্রতিনিধি : ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার যান্ত্রিক অযান্ত্রিক মৎস্য নৌযান দ্বারা সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে। আজ ৪ মে এ অভিযানে আনুমানিক ২৫০০ মিটারের চরঘেরা জাল, ৫ হাজার মিটারের ইলিশ ও পোয়া জাল এবং ৮ টি বেহুন্দী জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরে এনুমেরেটর মাজহারুল ইসলাম ও ছাদেকুল ইসলাম।

সীতাকুণ্ডে ২৫০০ মিটারের চরঘেরা জাল, ৫ হাজার মিটারের ইলিশ জাল এবং ৮ টি বেহুন্দী জাল জব্দ
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.