চলমান প্রতিনিধি : ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোষ্ট-গার্ড, কুমিরা ও কুমিরা নৌ- পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে সন্ধীপ চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জন জেলেকে আটক করা হয় এবং ১৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়। আটক ৩ জেলে হচ্ছেন- মোঃ ইলিয়াস(৩৮), পিঃ আবদুল জলিল সাং ভাটের খীল,মুরাদপুর।নাসির উদ্দীন(৪০) পিঃ ফয়েজ আহম্মেদ, ভাটেরখীল, মোঃ তৌহিদ(৩২) পিঃ নুর আহম্মদ, ভাটেরখীল,মুরাদপুর। আটককৃত জেলেদের মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনে৷ মামলায় জেল হাজতে পাঠানো হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গতকাল এ অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দীন চৌধুরী, কুমিরা নৌ- পুলিশ ফাঁড়র ইনচার্জ মোঃ ওয়ালী উদ্দিন আকবর, বাংলাদেশ কোষ্ট-গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মনিরুল ইসলাম প্রমুখ।






Comments are closed.