চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহারুল ইসলাম (৪০) নামের এক ইমাম নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বারৈয়ারঢালা ইউনিয়নের গুলগুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহারুল ইসলাম বারৈয়ারঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের আমির বক্সের ছেলে এবং একই ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের নূরে মদিনা জামে মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহত ইমাম মো. মোজাহারুল ইসলাম ফজরের নামাজ শেষে সাইকেল করে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। ওই সময় পেছন থেকে অন্য একটি গাড়ি চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
নূরে মদিনা জামে মসজিদের মজিদ পরিচালনা কমিটির সম্পাদক জয়নাল আবেদীন বলেন, মো. মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে নূরে মদিনা জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন। সকালে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ি ধাক্কায় তিনি মারা যায়। অত্যন্ত মিশুক ও নম্র প্রকৃতির এমন একজনের মৃত্যুতে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মোজাহারুল ইসলাম নামে এক ইমাম নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.