চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে বার আউলিয়া সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও পরিচলনা পরিষদ সদস্য, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পরবর্তী করণীয় পদক্ষেপের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজ্বী মোঃ ইদ্রিস, অভিভাবক সদস্য মোঃ সোলাইমান, শিক্ষক প্রতিনিধি তাজুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সভার শুরুতে নবগঠিত কমিটির সভাপতি এবং প্রধান অতিথিকে স্কুল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন এবং নবগঠিত কমিটির সভাপতিকে অভিনন্দন পত্র হাতে তুলে দেন।

সীতাকুণ্ডে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পরবর্তী করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.