চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডের তরুণ প্রজন্মের মধ্যে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
’সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এই অলিম্পিয়াড আয়োজিত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), সীতাকুণ্ড শাখা। এতে সহযোগিতা প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development) এবং দ্য হাঙ্গার প্রজেক্ট (The Hunger Project)।
তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের অধীনে আয়োজিত এই অলিম্পিয়াডে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও সহাবস্থান বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা।
আলোচনা সভা বক্তারা সমাজে সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা দূর করে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসা অপরিহার্য। ইয়ুথ পিস অ্যাম্বাসেডররা জানান, এই ধরনের অলিম্পিয়াড তরুণদের মনস্তাত্ত্বিক বিকাশে এবং পরমতসহিষ্ণুতা শিখতে সাহায্য করবে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ইয়ুথ পিচ অ্যাম্বাসেডর গ্রুপ( ওয়াইপিএজি) র সমন্নয়ক ফরহাদ হোসেন রিফাতের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিচ ফ্যাসেলেটর গ্রুপ (পিএফজির) এ্যাম্বোসেটর মাসুদা খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিএফজির এ্যাম্বোসেটন সামছুল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন পিএফজির এ্যাম্বোসেটর শামীমা আক্তার লাভলী, পিএফজির কো- অর্ডিন্যাটর নাছির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, পিএফজির আঞ্চলিক সমন্নয়কারী মাঈনুল ইসলাম।
শিউলী আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জামশেদ উদ্দীন, সাংবাদিক রাফি চৌধুরী।
সীতাকুণ্ডে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.