Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় গেটের সামনে মোটর সাইকেলের ধাক্কায় মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (ঈদের দিন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী দুইজন আহত হন। নিহত জিয়া উদ্দিন কুমিরা ঘাটঘর এলাকার বেল্লার বাড়ির সালেহ আহম্মদের পুত্র। সে কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টারে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, জিয়া উদ্দিন বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সড়ক থেকে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কুমিরা ডায়াগনস্টিক সেন্টার পরিচালক মোস্তফা কামাল সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জিয়া উদ্দিন আমাদের প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় নিহন হন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.