চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ঢাকামুখী রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে।
সোমবার (২৩ জুন) সকাল ৯টা ৫১ মিনিটের দিকে কুমিরা স্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা স্টেশন মাস্টার আশরাফুল হক।
কুমিরা স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হাতাহতের ঘটনা না ঘটলেও চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকামুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত হাওয়া বগির উদ্ধার কাজ চলছে।
কুমিরা স্টেশন মাস্টার আশরাফুল হক বলেন, মালবাহী ট্রেনটি সকাল ৯টা ৫১ মিনিটের দিকে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকামুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে।
সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.