Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

  1. চলমান প্রতিনিধি : সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেন ৩টি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি বগির কন্টেইনার বাঁকা হয়ে যায়। কিন্তু কোন হাতা হাতের ঘটনা ঘটেনি।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় ঢাকা মুখি লাইনে এই ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ঢাকা মুখি রেল লাইনে ত্রুটি থাকার কারণে চট্টগ্রাম মুখি লাইনে উভয় দিকের ট্রেন চলাচল করছে।
কুমিরা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, মালবাহী ট্রেনটি কন্টেইনার বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু উপজেলার বাঁশবাডিয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়ে যায়। এতে একটি বগি থেকে কনটেইনার নিচে পড়ে যায় আর দুটি বগি বাঁকা হয়ে থাকতে দেখা যায়। সকাল ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলেও দুর্ঘটনার পর থেকে ঢাকা মুখি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম মুখি লাইন দিয়ে উভয়দিকের ট্রেন চলাচল করছে।
কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার লোকমান হক বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু একটি কন্টেইনার মাটিতে পড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.