Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) ম্যাগাজিন ইউএনওকে তুলে দিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ

সীতাকুণ্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) ম্যাগাজিন ইউএনওকে তুলে দিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ
চলমান প্রতিনিধি ঃ
সীতাকুণ্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ করে তার হাতে একটি ম্যাগাজিন তুলে দিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সাথে চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী সহ নেতৃবৃন্দ সৌজন্য দেখা করেন।তারা আগামী ১৯ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম উত্তর জেলা ও পৌরসভা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ ও অভিষেক অনুষ্ঠানের জন্য উপজেলা হল রুম বরাদ্দ চেয়ে একটি আবেদন করেন এবং উত্তর জেলার নবনির্বাচিত সভাপতি এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ইউএনওকে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) প্রকাশিত ” কনজিউমার নিউজ ” নামে একটি ম্যাগাজিন তুলে দেন।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.