চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিদারুল আলম (৪৫) এক পথচারীর। তিনি মিরসরাই উপজেলার হিংগুলি ইউনিয়নের কোব্বত আহম্মদের পুত্র। আজ
রবিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে মাদামবিবির হাট এলাকায় এই ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস দিদারুল আলমকে ধাক্কা দিয়ে সড়ক ডিভাইডারে উঠে যায়। এতে দিদারুল আলমের শরীরের উপরের অংশ একেবারে থেঁতলে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা বাসটিকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম নিহতের মরদেহ ও বাস থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বলেন, ‘বেলা দেড়টার দিকে দিদারুল আলম মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামমুখী শাহী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ এই ঘটনায় বাস চালক, সহকারী ও গাড়ীটিকে আটক করা হয়। পরিবারে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.