চলমান প্রতিনিধি :
প্রাইভেট কারের ধাক্কায় সীতাকুণ্ডে মকছুদুল মোমিন লেদা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।
তিনি মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাঝি বাড়ির জিয়াউর রহমান সবুজ ও জিল্লুর রহমানের পিতা।
এলাকা সূত্রে জানা যায়, সকাল ১০ টা সময় ফকির হাট রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দেন এই বৃদ্ধাকে। এতে প্রায় ১০০ ফিট দূরে ছিঁটকে পড়ে এবং ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয় । ধাক্কা দেওয়া প্রাইভেট কারটি দ্রুতগতির হওয়াতে আটকানো সম্ভব হয়নি।
নিহতের বেয়াই তোফায়েল আহম্মেদ বলেন, আমার বেয়াই মকছুদুল মোমিন একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। বাদে জোহর তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.