চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুর উল্লাহ (৬৫)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাস করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় নুর উল্লাহর পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ উত্তেজিত হয়ে যায়। আব্দুল্লাহ তার হাতে থাকা ছুরি দিয়ে পিতা নুর উল্লাহকে উপর্যপুরি আঘাত করেন।
এ ঘটনার পর স্থানীয়রা আহত নুর উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার সময় তাঁর মৃত্যু হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সোহেল রানা খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে আহত পিতা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনা স্থানীয়রা ঘাতক পুত্র মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীতাকুণ্ডে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.