চলমান প্রতিনিধি :
নোয়াখালীর ভাসানচর থেকে সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আটককৃতরা হলেন- নূর কালিমা, আব্দুল্লাহ, জাহিদ হোসেন, রোকেয়া, শফিউল আলম, কাদের, মোহাম্মদ রফিক, রিদোয়ান, ওসমান, আইয়ুব, আনিসুর রহমান, আব্দুল্লা আল মামুন, শারমিন আক্তার, নূর বেগম, সবিতা, সবিতা, শানু,মোহাম্মদ সাদেক , মোমিনা, ফাতেমা, নূর বেগম,সাথিয়া বেগম, রশিদা বেগম ও জহির সহ আরো ১৬ জন। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১১ জন নারী,১৩ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজন গর্ভবতী নারী রয়েছে বলেও জানা গেছে।
এলাকাবাসীরা জানান, সোমবার দুপুরে ভাটিয়ারী সাগর উপকূলে শিশুসহ রোহিঙ্গাদের চারটি ইঞ্জিন চালিত বোট থেকে নামতে দেখেন তারা। এ সময় তারা তাদের আটক করলে তারা নোয়াখালীর ভাসান চর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যেতে পালিয়ে এসেছেন বলে জানান। পরে তাদের বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি আটক শিশুসহ ওই রোহিঙ্গা নারী পুরুষকে সাগর উপকূলে বসিয়ে রাখা হয়েছে। তবে পুলিশকে খবর দেওয়ার দেড় ঘন্টা অতিবাহিত হলেও এখনো তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন তারা।
আলাপ কালে মোহাম্মদ রফিক,ওসমান,আইয়ুব ও রিদোয়ানসহ একাধিক রোহিঙ্গা নারী পুরুষরা জানান,সরকার নোয়াখালীর ভাসান চরে তাদের তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তারা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তারা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার চুক্তিতে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসেন। দালাল গতকাল রোববার গভীর রাতে ভাসান চর থেকে চারটি ইঞ্জিন চালিত বোটে করে রওনা দেন। সোমবার দুপুরে তারা ভাটিয়ারী সাগর উপকূলে এসে পৌঁছানোর পর সাগর উপকূলে স্থানীয় এলাকাবাসীদের দেখতে পেয়ে কৌশলে দালাল পালিয়ে যায়। পরে তারা স্থানীয় জনতার হাতে আটক হন । ভালোভাবে দিন যাপনের তাগিদে তারা পরিবার নিয়ে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ফিরতে চান বলেও জানান।
রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,স্থানীয় এলাকাবাসীর রোহিঙ্গা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পূনরায় নোয়াখালীর ভাসান চরে ফেরত পাঠানো হবে।
ছবি পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.