Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে নিউজ পোর্টাল ” সময়ের কণ্ঠস্বর “এর একযুগ পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান

চলমান প্রতিনিধি : সীতাকুণ্ডে নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ এর একযুগ পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে নিউজ পোটাল সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি এস এম ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং সাংবাদিক নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ ও উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর এড. মাওলানা মোঃ তাওহীদুল হক চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সামছুল আলম আজাদ, উপজেলা বিএনপি সদস্য সচিব ছালে আহমদ ছলু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সৌমিত্র চক্রবর্তী ও প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম।
প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, সময়ের কণ্ঠস্বরের একযুগ বর্ষপূর্তি এমন একটা দিনে পালন হচ্ছে বিগত দিনে বিপদগামীদের কাছ থেকে প্রেসক্লাব উদ্ধার হওয়ার পর।তাতে আমরা সীতাকুণ্ডবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।তবে যারা ভূল পথে আছেন,তারা যদি বিভ্রান্তি মূলক কথা এখনো বলেন বা ছড়ান তা সীতাকুণ্ডবাসী গ্রহণ করবে না।কারণ গত ১৭ সেপ্টেম্বর ২৪ইং উপজেলা প্রশাসনের তৎকালীন সাবেক দুইজন ম্যাজিষ্ট্রেট, পুলিশ প্রশাসনের ওসি,সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারী গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রত্যক্ষ দর্শনে প্রেসক্লাবের একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।পরিশেষে সময়ের কণ্ঠস্বর নিউজ পোর্টালের আগামী দিনের পথচলা আরো সুগম হউক।
প্রধান আলোচক সামছুল আলম আজাদ বলেন, নিউজ পোর্টাল অনলাইন সময়ের কন্ঠস্বরের একযুগ পূর্তি উপলক্ষে প্রথমে আয়োজককে ধন্যবাদ জানাই এজন্য যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে একযুগ পার করেছে। তিনি আরো বলেন, বিগত দিনে প্রেসক্লাবের সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দূর্ভাগ্য তাদের মধ্যে পরাজিত দুই ব্যাক্তি বিপদগামী হয়ে প্রেস ক্লাব দখল করে প্রশ্নবোধক সৃষ্টি করার পাঁয়তারা করে ছিলেন। তবে অশেষ মেহেরবানী আল্লাহ সীতাকুণ্ডবাসীর সহযোগিতায় প্রেসক্লাব দখলমুক্ত করে মূলধারার সাংবাদিকদের কাছে বুঝিয়ে দিয়েছেন।
পৌরসভা বিএনপি সদস্য সচিব ছালে আহমদ বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব নিয়ে যারা ছিনিমিনি খেলেছিল, তাদের কাছ থেকে প্রেসক্লাব উদ্ধার হওয়ার পর তারা আবার প্রেসক্লাব আইডি বানিয়ে উল্টাপাল্টা লেখালেখি করে সীতাকুণ্ডবাসীকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সুতরাং এব্যাপারে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে প্রদক্ষেপ নেয়া দরকার।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.