চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে ১৩ বছরের নিজ কন্যাকে ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি পিতা মোঃ নুর নবীকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোয়েন্দা নজরদারির মাধ্যমে মহানগরীর বন্দর থানাধীন মেরিন গেইট এলাকা থেকে গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, মামলার বাদী গোলাপী খাতুন এবং মোঃ নুর নবী ২০১৩ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সীতাকুণ্ড থানাধীন মধ্যম মহাদেবপুর ভুঁইয়া পাড়া এলাকায় বসবাস করে আসছেন। গত ১২ এপ্রিল আসামি মোঃ নূর নবী ক্রয়কৃত নতুন বিল্ডিংয়ে কাজের কথা বলে তার ১৩ বছরের শিশু কন্যাকে নিয়ে যায় এবং সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে তার মা গোলাপী খাতুন তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভিকটিমের মা গোলাপী খাতুন বাদী হয়ে সীতাকুণ্ড মডের থানায় স্বামী মোঃ নুর নবীকে আসামি করে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।






Comments are closed.