চলমান প্রতিনিধি :
পাচারের সময় সীতাকুণ্ডে গর্জন কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন। গত সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকা থেকে বিপুল পরিমান সরকারি গর্জন গোল কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ২২-৮১৬৪) আটক করা হয়।
গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়সার এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর দেওয়া তথ্য ও নির্দেশনায় ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ অভিযান চালিয়ে অবৈধ গর্জন গোল কাঠসহ ট্রাকটি আটক করা হয়।
স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমাদের অফিসে সামনে মহাসড়কে ট্রাকটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যেতে থাকে। এরপর ট্রাকের পিছনে মাইক্রোবাস দিয়ে ধাওয়া করে বার আউলিয়া এলাকায় গাড়িটি রাস্তার পাশে রেখে চারক ও সহকারী পালিয়ে যায়। পরে আমরা গাড়িটি অফিস হেফাজতে নিয়ে আসি। জব্দ হওয়া গর্জন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সীতাকুণ্ডে তিনলাখ টাকার অবৈধ গর্জন কাঠসহ ট্রাক জব্দ
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.