চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গলায় ফাঁস দেওয়া ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাসরিন আক্তার (২১)। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কেশবপুরস্থ লালবাগ এলাকার হাজী সিরাজউদ্দৌলা ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে।
গৃহবধূ নাসরিন আক্তারের মা হালিমা বেগম জানান, একই ইউনিয়নের কেশবপুর এলাকার এসহাক মেম্বারের পুরাতন বাড়ীর মোঃ শাহীন এর ছেলে মো. মিজান (২৫) এর সাথে তিন বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল।
মঙ্গলবার রাতে স্বামী ফোন করে জানায় তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। তার ১৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। নাসরিনের ভাই মো. জয়নাল জানান, তার বোন আত্নহত্যা করেনি। তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে স্বামী। স্বামী মিজান একজন নেশাগ্রস্ত। সে সবসময় আমার বোনকে নির্যাতন করতো।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার স্বামীর বলেছে সে আত্নহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।
সীতাকুণ্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.