Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে গায়ে কেরোসিন ঢেলে নারীর আত্মহত্যা

প্রতিনিধি, সীতাকুণ্ড, চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে এক নারী (৪০) আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের আবদুল্লার ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আনুমানিক ৫০ গজ পশ্চিমে আবদুল্লার ঘাটা এলাকায় ওই নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তিনি কেন আত্মহত্যা করেছেন বা তার পরিচয় কী, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.